হোম > সারা দেশ > ঢাকা

পেট্রোলবোমা তৈরির মূলহোতা নিক্সন চৌধুরী গানম্যানকে খুঁজছে পুলিশ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ঢাকায় লকডাউনসহ জেলা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের বিরোধী কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পুলিশের হাতে উদ্ধার হওয়া পেট্রোল বোমা তৈরির নেপথ্যে কারিগর মুরাদ হোসেন। তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর গানম্যান বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল জলিল।

বুধবার রাতে ভাঙ্গায় পুলিশের হাতে উদ্ধার বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমাসহ বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধারের ঘটনায় জেলা পুলিশ সুপার ভাঙ্গা থানা হলরুমে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, দুপুর দুইটার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের দক্ষিণ ব্রাহ্মণপাড়ার টিটু সরদারের পরিত্যক্ত বসতবাড়ি থেকে বোমা তৈরির তিন কারিগরকে আটক এবং বোমা তৈরির সাজসরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বোমা তৈরির তিন কারিগর হোসেন রাজ, পিতা মৃত আলতাফ, সাং শাহআালী মীরপুর টিএসও, আহামমাদুল রশিদ রাকিব, পিতা নুর মোহাম্মদ, সাং মুক্তারখালী মতলব উত্তর চাঁদপুর জেলা ও জুয়েল রানা, পিতা জালাল মিয়া, ধর্মপাশা সুনামগঞ্জ। প্রাথমিক তদন্তে তারা পুলিশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আরো জানিয়েছেন, ১৯টি পেট্রোল বোমা, পাতাগান পাউডার ৮ গ্রামসহ বিপুল পরিমাণ পেট্রোলবোমা তৈরির সরঞ্জামাদি জব্দে পুলিশের প্রাথমিক ধারণা, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মদদে সরকার ও রাষ্ট্রবিরোধী নাশকতার উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরির প্রস্তুতি চলছিল।

পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি আরো বলেন, নিক্সন চৌধুরী গানম্যান মুরাদসহ ঘটনার পিছনে কে বা কারা অর্থ জোগানদাতা রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দিচ্ছে পুলিশ।

এছাড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বোমা ফারুকের ঘটনার সাথে অর্থদানকারী কেউ জড়িত রয়েছে কিনা তা সামনে রেখে আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা তদন্তে মাঠে রয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল জলিল।

সংবাদ সম্মেলনে ভাঙ্গা থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালসহ অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

ইন্টারনেটের গতিবৃদ্ধিতে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২