হোম > সারা দেশ > ঢাকা

বাবা-মায়ের কবরের পাশে শায়িত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাত

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আমার দেশ এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাত। শনিবার জোহর নামাজের পর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে শহরের গেটপাড়াস্থ পৌরকবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জ সদরের বলাকৈর গ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপালগঞ্জ শহরের খ্রিস্টানপাড়া এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

সারমাত গোপালগঞ্জ জজ কোর্টের প্রয়াত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসকেন্দার আলী সরদারের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

জানাজায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাহাবুব হোসেন সারমাত হার্টের সমস্যায় ভুগছিলেন।

মাহাবুব হোসেন সারমাত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা করে আসছিলেন। আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও এনটিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ছিলেন।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি