হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৪

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেল ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-মেয়ে ও নাতিনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মা রিমু বেগম ও তার তিন বছরের শিশু সন্তান রায়ান এবং রায়হানের নানি নুরুন্নার বেগম। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত রায়ান হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের কবিরুল ইসলাম।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহতের বিষয়টি দৈনিক আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি আরো জানান খবর পেয়ে স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মদিনা পরিবহনের বাসটি জব্দ করেছে বলে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রায়ান শারীরিক অসুস্থ হওয়ায় সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য ভাঙ্গায় এসেছিলেন। চিকিৎসা শেষে ভাঙ্গা দক্ষিণপাড় বাস স্ট্যান্ড থেকে একটি অটোরিকসায় অন্যান্য যাত্রীদের সাথে পূর্ব সদরদী বাবার বাড়িতে ফিরতে ছিলেন। রেল ক্রসিং এলাকায় তাদের বহনকারী অটোরিকশা পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগামী মদিনা পরিবহনের বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে শিশু রায়ান, তার মা রিমু বেগম ও তার নানি নিহত এবং অটোরিকশার আরও একজন যাত্রীসহ চারজন ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ জানিয়েছেন নিহত অজ্ঞাত পরিচয়ের যাত্রীর পরিচয় সনাক্ত কাজ চলছে। একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যুর খবরে গোটা এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি