হোম > সারা দেশ > ঢাকা

ভূমিকম্পের আতঙ্কে ঘরের বাইরে মানুষ, ছুটছে গ্রামের দিকে

জেলা প্রতিনিধি, নরসিংদী

দেশে দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই শনিবার সকালে এবং সন্ধ্যায় পুনরায় দুবার ভূমিকম্প অনুভূত হয়। দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মনে।

এছাড়া ভূতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে আরও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে- এমন খবরও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে।

এ আশঙ্কায় শহরের বাসা ছেড়ে গ্রামের দিকে ছুটছেন বহু মানুষ। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নরসিংদী শহরের বাসা ছেড়ে অনেক মানুষকে গ্রামের বাড়িতে চলে যেতে দেখা গেছে।

এছাড়াও ভূমিকম্প আতঙ্কে রাতভর অনেককে ঘরের বাইরে রাস্তায় ও খোলা মাঠে অবস্থান নিতে দেখা গেছে।

মাধবদী ফায়ার সার্ভিসের অফিসার আবু রায়হান জানান, জেলার বেশকিছু এলাকায় ভূমিকম্পে আতঙ্কে মানুষ ঘরের বাইরে ও গ্রামে ছুটছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু