হোম > সারা দেশ > ঢাকা

ডুসাকের দায়িত্বে মীর মোরসালিন-এইচ.এম.নাছরুল্লাহ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়ার (ডুসাক) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এইচ.এম. নাছরুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি ফয়সল শেখ স্বাক্ষরিত কমিটিতে সহসভাপতি হয়েছেন জেরিন জাহান ভাবনা, রেজোয়ান আহসান ও আশিক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোমা দত্ত ও ফয়সাল খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল। এ সময় ডুসাকের অ্যালামনাই অপূর্ব বৈদ্য, সুব্রত শোভন ও ওসমান গণিসহ সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মীর মোরসালিন ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ বলেন, ডুসাক দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শিক্ষা অলিম্পিয়াড, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রম। নতুন নেতৃত্বে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধামরাইয়ে মহাসড়কে দুই রাতে দুটি বাসে আগুন

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল ৬০০ কাব স্কাউট

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরাণীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি