হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ঢাকা উত্তর

সাভারে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা বা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মুহিত সোবহান (২০)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত স্বীকার করেছে, জুলাই আন্দোলনের সময় এসব গুলি লুট করে সে নিজের হেফাজতে রেখেছিল ।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, সে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশি স্থাপনা থেকে ওই গুলি লুট করে । তবে কোন থানা বা ফাঁড়ি থেকে গুলিগুলো লুট করেছে বা সরকারি এত গুলি সে কোথায় পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। আটক সন্ত্রাসী একেক সময় একেক কথা বলেছেন। তবে গুলিগুলো পুলিশের গুলি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ ঘটনায় মুহিতের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

এমই

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার

ডুসাকের দায়িত্বে মীর মোরসালিন-এইচ.এম.নাছরুল্লাহ

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধামরাইয়ে মহাসড়কে দুই রাতে দুটি বাসে আগুন

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল ৬০০ কাব স্কাউট

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরাণীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা