হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে এ বিক্ষোভ করে শ্রমিকরা।

গাজীপুরের শ্রীপুরে বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক করে বিক্ষোভ করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলছে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য আজ সর্বশেষ তারিখ ছিলো। কিন্তু আজও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এজন্য মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকরা কিছুতেই সড়ক ছাড়ছে না। এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে মহাসড়ক থেকে সরানো হয়।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার