হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বহুতল ভবনে আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকাল পৌনে ৯টায় টঙ্গীর মধুমিতা রেলগেটসংলগ্ন এম এ কুদ্দুস নামের বহুতল ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভবনের অষ্টম তলার একটি তালাবদ্ধ কক্ষে সকালে আগুন জ্বলতে দেখে ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই বাসায় কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ইন্টারনেটের গতিবৃদ্ধিতে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২