হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ৩ দিন পর সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

নিখোঁজের তিন দিন পরে মাদারীপুরের কালকিনিতে মো. সাইফুল ইসলাম মুন্সী (২৮) নামে এক সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে একই উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্য্যমনি বাজারের পাসের একটি পুকুর থেকে ওই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল উপজেলার বাঁশগাড়ীর শ্নানঘাটা গ্রামের মোহাম্মাদ আলী মুন্সীর ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবা‌সি সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মুন্সী গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে এলাকাবাসী নিহতের লাশ বাজারের পাসের একটি পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ব্যবহার অমায়িক ছিল। তার লাশ পুকুর থেকে উদ্ধারের খবরে সবাই অবাক হয়েছে। তবে আমরা শুনেছি তাকে ফোন দিয়ে বাড়ি থেকে আনা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, নিহত সাইফুল ইসলাম মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ