হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে মাটির গর্তে লুকানো ছিল ১১৬৫ পিস ইয়াবা

পুলিশের অভিযানে আটক ১

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

ছবি: আমার দেশ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশের টিম সিদ্দিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির মধ্যে মাটি গর্ত করে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার একটি দল সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে সিদ্দিক এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি মাদক ব্যবসা থেকে সরে আসেননি। মঙ্গলবার তার বাড়িতে ইয়াবার একটি চালান এসেছে এমন তথ্য পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক এবং ইয়াবাগুলো উদ্ধার করে।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, ‘ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অনেক দিন ধরেই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এমএইচ

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি