হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গী প্রেসক্লাবে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গী প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজিজুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার চলমান শারীরিক পরিস্থিতি পুরো জাতির জন্য গভীর উদ্বেগের। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট।

প্রভাষক বসির উদ্দিন বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের মানুষের আশা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। বর্তমান সংকটপূর্ণ সময়ে তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

জসিম উদ্দিন ভাট বলেন, খালেদা জিয়াকে অসুস্থ করে রাখার রাজনৈতিক অপচেষ্টা দেশবাসী দেখেছে। মানুষের ভালোবাসা ও দোয়াই তাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।

টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদির মৃত্যু এবং বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা। দুজনই ‘ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জ্বলন্ত দৃষ্টান্ত।’

দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমীন সিদ্দিকী। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু