হোম > সারা দেশ > ঢাকা

আখেরি মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

জোড় ইজতেমায় মোনাজাতে মুসল্লিরা, ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতে শেষ হয়েছে তাবলীগ জামাতের শুরায়ী নেজামের পাঁচ দিনের জোড় ইজতেমা। মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯টা ১৩ মিনিটে। মোনাজাত করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো— পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

হাবিবুল্লাহ রায়হান আরো জানান, জোড় চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ৫ দিনের জোড় ইজতেমা শেষ হয়েছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক