হোম > সারা দেশ > ঢাকা

চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জ থানা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সিয়াম হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি মোস্তফা মৃধাকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সুবিদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা মৃধা উত্তর সুবিদখালী গ্রামের কেতাব আলী মৃধার ছেলে। তার বিরুদ্ধে আদালতে ছয়টি মাদক মামলা বিচারাধীন আছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলায় মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৩ ডিসেম্বর সিয়াম মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে যান।

এ সময় কলেজ-সংলগ্ন এলাকার বাসিন্দা বখাটে রাইয়ানের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাইয়ান ও তার সহযোগীরা তাদের স্থানীয় বালুর মাঠে নিয়ে মারধর করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম (১৮) পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের আব্দুল বাসেত তালুকদারের ছেলে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু