হোম > সারা দেশ > ঢাকা

‘তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি-ক্ষমতার অপব্যবহার করেননি’

সাবেক মন্ত্রী মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা তার বাবা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু সম্পর্কে বলেন, তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি-ক্ষমতার অপব্যবহার করেননি।

শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় গিলন্ড মুন্নু সিটিতে মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর আফরোজা খানম রিতা এ মন্তব্য করেন।

শিক্ষানুরাগী, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত এ নেতার প্রতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নাসির উদ্দিন আহম্মেদ যাদু, নুরতাজ আলম বাহার, জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা।

এর আগে মরহুমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তার নাতি মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম, মুন্নু ফ্যাব্রিক্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাশীদ সামিউল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো.আব্দুল

করিম,হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহম্মেদ আমিনী, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে. কর্নেল জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এ উপলক্ষে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট ও ভর্তি রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফ্যাব্রিক্স ও হুরুন নাহার জামে মসজিদে আয়োজিত হয় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল।

এদিন স্মৃতিচারণ করতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, ‘আমার বাবা ছিলেন একজন সততার প্রতীক ও আপসহীন নেতা। তার জীবন দর্শন আমার চলার পথের প্রেরণা। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি।’

তিনি আরো বলেন, ‘বাবা আমাদের দু’বোনকে ভালোবাসতেন অপরিসীম। তার অভাব আমাকে প্রতিনিয়তই নাড়া দেয়। আজ মায়ের দিকেই ভরসা, যিনি বাবার সাফল্যের মূল নেপথ্য শক্তি ছিলেন।’

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন