হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যার ঘটনায় স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করেছে পিবিআই। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিপিআই এর পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে ‎মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করে পিবিআই।

‎

‎পিবিআই জানায়, গত ২৬ জুলাই সকালে সোহাগ মিয়া জুলহাস নিহত তানিয়ার খালা নাছিমা আক্তারের কাছে বাসার চাবি রেখে জানান, তানিয়া গার্মেন্টসে গেছে এবং পরে বাসায় যেতে বলেন। তবে কিছুক্ষণ পর নাছিমা আক্তার গার্মেন্টসে গিয়ে জানতে পারেন, সেদিন তানিয়া কর্মস্থলে যাননি। এরপর বাসায় গিয়ে দরজার তালা খুলে ঘরের ভেতরে মশারির মধ্যে তানিয়ার নিথর দেহ দেখতে পান। তার নাক-মুখে রক্ত এবং শরীর শক্ত হয়ে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।

‎

‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎

‎পিবিআই আরো জানায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর পরিবারের অমতে প্রেম করে বিয়ে করেছিলেন তানিয়া ও সোহাগ। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থায়ী কোনো কাজ না থাকায় সংসারে অভাব-অনটন নিয়ে প্রায়ই ঝগড়া হতো এবং সোহাগ স্ত্রীকে মারধর করতেন বলেও তদন্তে জানা গেছে।

‎

‎পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সাংসারিক অভাব-অনটন নিয়ে ঝগড়ার একপর্যায়ে তিনি তানিয়ার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন সকালে ঘরের দরজায় তালা লাগিয়ে নিহতের নাকের স্বর্ণের নাকফুল খুলে নিয়ে চাবি খালার কাছে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায় সোহাগ।

‎

‎পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, “গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি

আপনি আমাকে প্রশ্ন করার কে

মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি

কাপাসিয়ায় সড়কে নাশকতার চেষ্টা: আ.লীগ-যুবলীগের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’