হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় মধ্যরাতে ছাত্রলীগের দুই মিনিটের মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ হঠাৎ করেই ঝটিকা মশাল মিছিল করেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ ১০-১২ জন তরুণ মশাল হাতে সড়কে নেমে “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” স্লোগান দিতে শুরু করে। মিছিলটি প্রায় দুই মিনিট স্থায়ী হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মিছিল শেষে রাতেই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পলাতক সন্ত্রাসী আজমেরী ওসমান, যিনি নারায়ণগঞ্জে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার আসামি। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়ভাবে বিষয়টি ব্যাপক আলোচনা হয়।

এ ঘটনার সঙ্গে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নামও উঠে এসেছে। তার নির্দেশেই মশাল মিছিলটি আয়োজন করা হয়। এর আগেও ফতুল্লার বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও প্রদর্শনী করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের মশাল মিছিলের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

তবে একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় ঝটিকা মশাল মিছিল করা হয় এবং তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি ও উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি এ ধরনের মিছিল বাড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব আকস্মিক মিছিল ও স্লোগান আওয়ামী লীগপন্থি কিছু গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি এবং মাঠের পরিস্থিতি নিজেদের পক্ষে রাখার প্রচেষ্টারই অংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ মশাল মিছিল দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি কিছু ছেলে মশাল জ্বালিয়ে স্লোগান দিচ্ছে। পরে পুলিশ আসে, কিন্তু তারা ততক্ষণে চলে গেছে।”

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু