হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার দুপুরে র‍্যাব-১১ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা ‘১০ তলা’ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা কুমিল্লার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সোহেল রানাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, সোহেল রানা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদকের বড় চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল