হোম > সারা দেশ > ঢাকা

রামগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার

মাদক কারবারে সহযোগিতার অপরাধে

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মাদক কারবারে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই ওয়ার্ড নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক ব্যবসায় আর্থিক লেনদেন ও সম্পৃক্ততার অভিযোগ ওঠে ওই দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ার পর তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেয় ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের যৌথ সিদ্ধান্তে ৭ অক্টোবর তাদের স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, একই অভিযোগে অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (মনা) লিখিত জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী জানান, দলের ভাবমূর্তি ক্ষু্ণ্ন করা এবং মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে নেওয়া এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এমএইচ

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারি মালিককে জরিমানা

কাজ শেষ হওয়ার সাত দিনেই ধস সাড়ে ৬ কোটি টাকার সড়কে

রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ঘুমন্ত মানুষের বাড়িঘর

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাক কারখানা ভাঙচুর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান