হোম > সারা দেশ > ঢাকা

অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন এক যুবক। দীর্ঘ এক বছরের অনলাইন সম্পর্কের পরিণয় টানতে বাংলাদেশি তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৪ বছরের চীনা যুবক চেন বাও মিং।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের সঙ্গে পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘ এক বছর অনলাইনে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই সোমবার (২০ এপ্রিল) তিনি বাংলাদেশে পৌঁছান। এরপর উভয় পরিবারের উপস্থিতিতে কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন।

বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার তাসলিমার বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। আশপাশের গ্রাম থেকেও শত শত মানুষ চীনা জামাইকে দেখতে আসছে। এলাকাবাসীর মধ্যে এ বিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল লক্ষ করা গেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাসলিমা খাতুন বলেন, ‘উভয় পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এই বিয়েতে অত্যন্ত খুশি।’

চীনা যুবক চেন বাও মিং জানান, পারিবারিক অবস্থা যা-ই হোক, ‘আমি তাসলিমাকে ভালোবাসি। তার পরিবার খুবই দয়ালু ও বন্ধুসুলভ, তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব দ্রুতই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আমার স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।’

এমই

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল স্বাভাবিক

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহে গ্রেপ্তার ২

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার, পলাতক ছাত্রদল নেতা