হোম > সারা দেশ > ঢাকা

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ২৪ জনের পরিবারে কোরবানির জন্য একটি করে খাসি উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ এনসিপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দ্বিতীয় বছরের মতো এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান ও রাজনৈতিক পর্ষদের (পিসি) সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, গত বছর রোজার ঈদে ফতুল্লার শহীদ মাবরুর হাসান রাব্বির পরিবারের কাছে গিয়েছিলাম। ১৯ বছর বয়সী রাব্বি তার পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন। আন্টি বলছিলেন, গত বছর আমরা কোরবানি দিতে পারিনি। রাব্বি বলেছিল, ‘মা! চিন্তা কইরো না। আগামী বছর আমি ইনকাম করে তোমাকে কুরবানি দেওয়াব।’ অথচ আমার ছেলেই দেশের জন্য কুরবান হয়ে গেল... এটা শোনার পর আমার মনে হলো, এই শহীদের স্বপ্নটা পূরণ করতে হবে। ওর মায়ের হয়ে আমরা কুরবানি দেব। সেই সঙ্গে নারায়ণগঞ্জের সব শহীদের পক্ষেই কুরবানি করব। এরপর হিসাব করে দেখলাম, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে প্রায় ৬০ জন শহীদ হলেও নারায়ণগঞ্জে থাকেন ২২টি শহীদ পরিবার। আমরা ২২ জন শহীদের পক্ষেই কোরবানি করার নিয়ত করলাম। নিজেদের নেতাকর্মীদের অনুদান এবং ভাই-ব্রাদারের সহায়তায় ২২টি খাসি কিনলাম এবং শহীদদের পক্ষ থেকে কুরবানি দিতে সব পরিবারে একটি করে খাসি পৌঁছে দিলাম।

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, সন্তানহারা শহীদদের বাবা-মায়েরা এবং পিতা-মাতাহারা শহীদদের সন্তানেরা এ ঘটনায় এতটাই আপ্লুত হয়েছিলেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরাও তাদের সঙ্গে শরিক হয়ে গর্বিত হয়েছিলাম। এবার আমরা নারায়ণগঞ্জে থাকা ২৪টি শহীদ পরিবারে পৌঁছাতে পেরেছি। এবারও প্রত্যেক শহীদ পরিবারের জন্য একটি করে খাসি কিনেছি, যা সব পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে। ছোট ছোট টিম করে আমিসহ এনসিপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের সব থানায় শহীদ পরিবারের কাছে সন্ধ্যার মধ্যে পৌঁছে দেব। পুরো প্রক্রিয়ায় যারা আর্থিক ও শারীরিকভাবে সম্পৃক্ত হয়ে এ উদ্যোগকে সফল করেছেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব।

এআরবি

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন

গোয়ালন্দে জামায়াতের মহিলা এমপির উদ্যোগে ত্রাণের অর্থ বিতরণ

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আরিচা-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ, বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে যাত্রীরা