হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোলবোমার আগুন লেগে পুড়ে গেছে গণপূর্ত বিভাগের একটি পিকাপভ্যান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিকাপভ্যানে অন্তত ১০টি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকাপভ্যানে আগুন ধরে যায়। অফিসের গার্ড টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গভীর রাতে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫/৬টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে ১টি বোমা বিস্ফোরিত হয়। তবে গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।

এদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি