হোম > সারা দেশ > ঢাকা

ক্ষমা চাইলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না, প্রতিটি হামলার জবাব দেবো। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে তিনি এসব বলেন। এর আগে দুপুরে সড়ক অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

পুলিশ কমিশনার নাজমুল বলেন, ‘আমার ওসি আপনাদের ডাকে দুই ঘণ্টা পর সাড়া দিয়েছেন বলে শুনেছি। আমি এখানে দাঁড়িয়ে বললাম, তাঁকে বরখাস্ত করবো। যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে অত্যাচারকারীরা আবারও মাথাচাড়া দিচ্ছে। কিন্তু তাদের বরদাশত করা হবে না। এরই মধ্যে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় আবারও দুই পক্ষের সংঘর্ষ, দুই দিনে আহত ৫৫