হোম > সারা দেশ > ঢাকা

রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ঘুমন্ত মানুষের বাড়িঘর

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

জমিসংক্রান্ত বিরোধে রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঘুমন্ত মানুষের বাড়িঘর।

মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একজনকে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হিরাঝিল আবাসিক এলাকার এ ঘটনায় জমিলা খাতুনের লোকজন ও স্বর্ণকার শাহীন বাহিনীকে দায়ী করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ৭০ থেকে ৮০ জনের একটি দল বুলডোজার নিয়ে ওই বাড়িতে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মুহূর্তে বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হামলার সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবারের সদস্য জহুরা বেগম জানান, প্রথমে তারা মনে করেছিলেন ভূমিকম্প হচ্ছে। পরক্ষণেই দেখেন তাদের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এ সময় তারা চিৎকার-চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেননি।

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকাও নিয়ে গেছে হামলাকারীরা।

অপরদিকে এই জমির বৈধ মালিক দাবি করে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জমিলা খাতুন বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ওয়ারিশ সূত্রে আমরা এই জমির বৈধ মালিক। এমনকি জমির মালিকানা নিয়ে হাইকোর্টেও আমাদের পক্ষে রায় রয়েছে। কিন্তু আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকার পরও আমরা জমিতে যেতে পারিছি না।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। এরপরও এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় এসে অভিযোগ করলে মামলা নেওয়া হবে।’

এমই

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাক কারখানা ভাঙচুর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা

থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ