হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলা (২০) হত্যা মামলায় স্বামী সোহানুর রহমানের (৩৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

রায়ে মামলার প্রধান আসামি স্বামী সোহানকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন বিচারক। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

রোদেলা ফরিদপুর আদরের আলিপুর খাঁপাড়া মহল্লার শওকত হোসেন খান ও রুমানা খান দম্পতির মেয়ে।

উল্লেখ্য: ২০১৭ সালের ১১ জানুয়ারি একই শহরের গোয়ালচামট নতুন বাজার মহল্লার মোমিনুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান সোহানের সঙ্গে রোদেলার বিয়ে হয়। বিয়ের দেড় মাস পর ২৭ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে রোদেলার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ ফেব্রুয়ারি ময়নাতদন্ত শেষে রোদেলাকে দাফন করা হয়।

১ মার্চ রোদেলার মা রুমানা বেগম বাদী হয়ে স্বামী সোহান, শ্বশুর-শাশুড়ি, ননদ-ভাশুর, ভাশুরের স্ত্রীসহ আটজনের নামে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী রতন বলেন, আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে স্বামী সোহান দোষী সাব্যস্ত হয়েছে। আদালত তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় আমরা এই রায়ে সন্তুষ্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহান স্ত্রী রোদেলাকে হত্যার পরপরই বিদেশে পালিয়ে যায় বলে জেনেছি। বর্তমানে তিনি সুইডেনে আছেন। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু