হোম > সারা দেশ > ঢাকা

গাসিকের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি । এর মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নগর গড়ে তোলা, মশক নিধন কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি নগরীর ১৯টি খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগের কথাও জানান তিনি।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে শহরের রেললাইনের ওপর একটি ফ্লাইওভার এবং তুরাগ নদের ওপর দুটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন নতুন প্রশাসক। এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আশা প্রকাশ করেন তিনি।

যানজট নিরসনে রিকশা ও অটোরিকশা শৃঙ্খলার আওতায় আনার উদ্যোগ, প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ এবং শহরে একটি শিশুপার্ক স্থাপনের পরিকল্পনার কথাও জানান শওকত হোসেন সরকার।

এর আগে সকালে নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ডিবির তিন সদস্য হামলার শিকার

উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার: প্রতিমন্ত্রী

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক