হোম > সারা দেশ > ঢাকা

‎শ্রমিক লীগ থেকে তাঁতী দলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া ইদ্রিস হাসানকে বহিষ্কার করেছে তাঁতী দল। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সদস্যসচিব নবী নূর ও আহ্বায়ক মকবুল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির প্যাডে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

‎বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, অতীতে তৎকালীন সরকারের সময় শ্রমিক লীগের সদস্য থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‎তাঁতীদল নেতৃবৃন্দের দাবি, ইদ্রিস হাসান মোল্লা নামে শ্রমিক লীগের সদস্য থাকার বিষয়সহ অতীতের রাজনৈতিক সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-প্রমাণ তাদের কাছে এসেছে। এসব বিষয় পর্যালোচনা করে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎এছাড়া ইদ্রিস হাসানের সঙ্গে তাঁতী দলের আরো যারা জড়িত রয়েছেন বা একই অভিযোগের আওতায় রয়েছেন, তাদের বিষয়েও তদন্ত করা হবে এবং সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়।

‎প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করা মো. ইদ্রিস হাসানকে থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক করার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এমএইচ

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারি মালিককে জরিমানা

কাজ শেষ হওয়ার সাত দিনেই ধস সাড়ে ৬ কোটি টাকার সড়কে

রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ঘুমন্ত মানুষের বাড়িঘর

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাক কারখানা ভাঙচুর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান