হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকচাপায় আবুল কাশেম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি আড়াইহাজার উপজেলায়। তিনি মামলাসংক্রান্ত কাজে নারায়ণগঞ্জ আদালতে এসেছিলেন।

জানা যায়, বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সড়কে তেলের ড্রামবোঝাই বেপরোয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-২৭২২) রাস্তায় তাকে চাপা দিলে তৎক্ষণাৎ তিনি নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ তার লাশ উদ্ধার করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আমরা লাশ উদ্ধার করেছি। যে ট্রাক চাপা দিয়েছে, তা আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগের ৩৫ নেতাকে অব্যাহতি, মামলার চার্জশিটে মৃতদের নাম

বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, আহত ৩