হোম > সারা দেশ > ঢাকা

মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের সিফাত

মাহবুব আলম, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুর নড়িয়া উপজেলায় ১০ মাসে কোরআনে হাফেজ হয়েছেন সিফাত উল্লাহ। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কোরআন মুখস্থ করায় আনন্দিত তার পরিবার এবং শিক্ষকরা।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে হাফেজ। সে নড়িয়া উপজেলা দক্ষিণ কেদারপুর এলাকার আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের ছাত্র। সিফাত উল্লাহ বলেন, আল্লাহর প্রতি অনেক শুকরিয়া তিনি মাত্র ১০ মাসেই আমাকে হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে আমি আলেম হব এবং কোরআনের খেদমত করব। তার বাবা শরীয়তপুর নড়িয়া উপজেলার এস আর মসজিদে পেস ইমাম হিসেবে চাকরিরত। সেই জন্য তার পরিবার এখানেই থাকে এবং স্থানীয় আল-কোরআন একাডেমিতে পড়াশোনার জন্য ভর্তি করেন। তার বাবা মাহমুদুল ইসলাম বলেন, তার ছেলে ছোট থেকেই অনেক মেধাবী। প্রথমে তিনি তার ছেলেকে উপজেলার মধ্যে ভালো প্রতিষ্ঠান দেখে আল-কোরআন একাডেমিতে ভর্তি করেন। কায়দা থেকেই ভালো করছিল, পরে হেফজ বিভাগে লেখাপড়া করবে। শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানসহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমার স্বপ্ন ছেলে বড় হয়ে একজন হক্কানি আলেম হয়ে দ্বীনের খেদমত করবে।

আল-কোরআন একাডেমির হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম বলেন, আমি শুকরিয়া জানাই, এখানে সিফাত উল্লাহ মাত্র ১০ মাস ১৭ দিনে কোরআনের হাফেজ হয়েছে। অনেকে ১৪ মাসে হাফেজ হয়। আমি ওর সাফল্য কামনা করি।

আল-কোরআন একাডেমির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন বলেন, সিফাত উল্লাহ হেফজ বিভাগে ভর্তি হয়। পরে প্রতিদিন ৫, ৮ ও ১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। আলহামদুলিল্লাহ সে তার প্রচেষ্টায় মাত্র ১০ মাস ১৭ দিনে কোরআন মুখস্থ করেছে।

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ

পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ায় দুই শিক্ষককে অব্যাহতি

রড দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা