হোম > সারা দেশ > ঢাকা

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান।

সোমবার সকালে কালিয়াকৈর থানা গেইটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবীর খান বলেন, ইরাদ আহমেদ সিদ্দিকী সংবাদ সম্মেলনের মাধ্যমেও সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ-সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্য করে দলের ক্ষতি করেছেন, অপরদিকে ভারতে গিয়ে ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

গাজীপুর -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর খান প্রশাসনের উদ্দেশে আরো বলেন, ‘চৌধুরী ইরাদ সিদ্দিকী যদি পাগল হয়ে থাকেন তাকে পাবনার পাগলা গারদে আর সুস্থ থাকলে কারাগারে রাখতে হবে, কারণ সে দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ।’

উল্লেখ্য, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সোমবার গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন ও কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী একে আজাদ পৃথকভাবে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি অপারেশন যোবায়ের আহমেদ।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১