হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক পাঙাশ ৭৩ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ২৭ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৭০ হাজার ২০০ টাকায় ক্রয় করেন দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে তিনি কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করেন।

রোববার (০২ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার দাওয়াপাড়া ঘাটের জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সোনাই হালদার বলেন, ২৭ কেজি ওজনের বড় এই পাঙাশ মাছটি আজ সকালে ধরেছি। পদ্মায় মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়ে। তবে এটি এবারের সবচেয়ে বড় পাঙাশ।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার হালিম আড়তদারের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

সম্রাট শাহজাহান বলেন, আজ সকালে হালিমের আড়তে মাছটি উঠেছে। আমি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ২০০ টাকায় কিনেছিলাম। পরে কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭২ হাজার ৯০০ টাকায় বিক্রি করি। এতে আমার প্রায় ২ হাজার ৭০০ টাকার লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় পদ্মার অন্যান্য বড় মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে এখন বড় বড় পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাগাড় মাছ ধরা পড়ছে। নদীতে যদি স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে এমন বড় মাছ আরও বেশি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বড় মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু