হোম > সারা দেশ > ঢাকা

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

ছবি: আমার দেশ।

গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মিছিলটি এশিয়া পাম্প থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ। বক্তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক