হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে আসা শ্রমিকদের কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে সরিয়েছে পুলিশ। এ দিকে শ্রমিক আন্দোলন এড়াতে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার কারখানাগুলোতে এ ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো—গাজীপুরা এলাকার হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড, টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড; এবং সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেড।

পুলিশ জানায়, কারখানা ছুটির পরপর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।

এদিকে পোশাকশ্রমিক পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে এ শিল্পে নৈরাজ্য সৃষ্টি করতে না পারেন, সেদিকে নজর রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন।

যোগাযোগ করা হলে টঙ্গী সাতাইশ রোডের মাসকো টেক্স লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন এড়াতে দুপুরের দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অর্ধশতাধিক কারখানা আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

গোপালগঞ্জে নতুন করে ১০ প্লাটুন বিজিবি, সদর দপ্তর থেকে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ ভিসি

বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত: ঢাকা রেঞ্জের ডিআইজি

সন্তোষে ভাসানীর হাতে গড়া প্রতিষ্ঠানগুলো বিলুপ্তির পথে