হোম > সারা দেশ > ঢাকা

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

​কিশোরগঞ্জের ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা সম্পর্কে পরস্পরের শালা-দুলাভাই বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেঁয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত মাদক কারবারিরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮) এবং হবিগঞ্জের মাধবপুর থানার বেজুরা গ্রামের নাসির মিয়ার ছেলে মনির মিয়া (২০)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার আজমিরীগঞ্জ থেকে খেঁয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসেন সাগর ও মনির। বাজারে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় উৎসুক জনতা তাদের গতিরোধ করে। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জনতা তাদের আটকে রেখে ইটনা থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১২ কিমি যানজট

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান