হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে মাকে অজ্ঞান করে ৩ মাসের শিশু চুরি!

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মাকে অজ্ঞান করে তিনমাসের শিশু মারিয়ামকে চুরির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।শিশু মারিয়াম মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।

স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার। পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসে কানুন। এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় খবর দেয়া হয় থানা পুলিশকে। শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।

প্রতিবেশী রহিমা বেগম জানায়, কানুন আক্তার তার মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক।

আমাদের ধারণা অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের উচিৎ এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।

শিশু মারিয়াময়ের বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।আমার আদরের মেয়ের খোঁজ চাই।এই ঘটনায় সাথে যারা জড়িত তাদের বিচার চাই।’

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। মেয়েটির মা নিজ ঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন। পরে একা ফিরে আসেন। তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কি ঘটেছিল, বিষয়টি তদন্ত করছি আমরা।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু