হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছুরিকাঘাতে একজনকে হত্যা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর ঘাতক ওমর ফারুক (২৭) পালিয়ে গেছে। নিহত সারোয়ার গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পাগাড় এলাকায় সোহেলের মেসে থাকতেন।

পুলিশ জানায়, সারোয়ার টঙ্গী এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন তিনি। পরে কয়েকবার পাওনা টাকা চাইলে কালক্ষেপণ করতে থাকে ফারুক। বুধবার রাতে ফের টাকা চাইলে সারোয়ারকে ছুরি দিয়ে আঘাত পালিয়ে যায় ফারুক। পরে স্থানীয়রা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু