হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকা থেকে নিখোঁজের এক দিন পর মোতালেব হোসেন (৬১) নামের এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জামতলা সড়কের পাশে তোশকে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মোতালেব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে স্বজনেরা ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তোশকে মোড়ানো একটি লাশ উদ্ধার এবং লাশটি মোতালেবের বলে শনাক্ত করে।

ফতুল্লা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এমএইচ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ভাঙ্গায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

কোটালীপাড়ায় মডেল মসজিদ উদ্বোধনের আগেই ফাটল

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

চার বছরেও শেষ হয়নি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পূর্বাচল উপশহর ডিএমপির আওতাভুক্ত হবে: আইজিপি

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট