হোম > সারা দেশ > ঢাকা

ইউএনও অফিসে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে বিএনপি নেতাকর্মীদের অবরুদ্ধ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর অবরুদ্ধের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেনসহ অন্যান্য ইউপি সদস্যরা অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে শুনানি করার জন্য ইউএনও কার্যালয়ে আগেই তারিখ নির্ধারিত ছিল। সেই শুনানি চলাকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপজেলা সদরে অবস্থান করছিলেন। তারা জানতে পারেন যুবলীগ নেতা জাকির হোসেন ইউএনও অফিসে রয়েছেন।

খবর পেয়ে বিক্ষুব্ধ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা বলেন, সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টরা নাশকতা চালাচ্ছে। আমরা জনগণকে রক্ষা করতে মাঠে আছি। কিন্তু উপজেলা প্রশাসন আজ কেন হঠাৎ এই শুনানি করল তা নিয়েও প্রশ্ন আছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকত, তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন, এটি ছিল নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হচ্ছিল। এতে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার