হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা সভাপতিসহ ৫৯ সদস্যের পদত্যাগ

যুবলীগ-এনসিপি নেতাদের পদ দেয়া, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য ঘোষিত ৭৯ সদস্যের কমিটি থেকে সভাপতি মো. আল আমীন সরদারসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা সভাপতি মো. আল আমীন সরদার।

এর আগে ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে আল আমীন সরদারকে সভাপতি করে ৭৯ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটি ঘোষণার দু’দিন পর, গত রোববার (২৬ অক্টোবর) আল আমীন সরদারসহ ৫৯ জন সদস্য বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির ইমেইলে পদত্যাগপত্র পাঠান।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিকতা, পক্ষপাত ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে—যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে অবিচল।’

সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমীন সরদার বলেন, ‘ঘোষিত কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে আমাদের সংগঠনের নিবেদিত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা পদত্যাগ করেছি।’

পদ্মায় ১৭ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারে শোকের ছায়া

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল কাভার্ড ভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় ডুবল লরি

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্য আটক

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, স্ত্রীসহ ৪ সন্তানের আহাজারি