হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

ছবি: সংগৃহীত

ঘাটাইলের পাহাড়ি অঞ্চল পোড়াবাড়ি গারোবাজার সড়কে কিরনমালা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রুবেল (১৯) এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

নিহতের বাবার নাম আরফান আলী নলমা গ্রামের বাসিন্দা। ঘটনার পর মারাত্মক আহত রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১টায় সে মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দুই মোটরসাইকেল দ্রুতগতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আমার দেশকে জানান, এ ঘটনা সম্পর্কে কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল