হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উয়ার্শী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুর ইসলাম খান।

নিহত রংপুর জেলার মিজান মিয়া (৫০)। তিনি উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামের টরের বাড়িতে থেকে কৃষি শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় সাড়ে ৪টার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক