হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে সাহরি রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন দগ্ধ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে সাহরি রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর রহমান (১৮) নামে একজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার ভোররাতে গাজীপুরের টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডের দত্তপাড়া জহির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহরি রান্না শুরু করার সময় হঠাৎ রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা মিজানুর গুরুতর দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, মিজানুর রহমানের প্রায় ৬০ ভাগ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর