হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে অভিমানে নিজের হাতের রগ কেটে অপু মণ্ডল শুভ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর বাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অপু মণ্ডল শুভ পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার বিশ্বাস বাথুলী গ্রামের উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ গোড়াই গন্তব্যপাড়া ফারুক হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অভিমান করে অপু মন্ডল বাসা থেকে বের হয়ে যান। পরে রাত আড়াইটার দিকে সোহাগপুর বাজার এলাকায় গিয়ে চাকু দিয়ে নিজের হাতের রগ কাটেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কী কারণে অভিমান করেছে সেটি জানাতে করতে পারেনি পরিবারের সদস্যরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলের পাশে থাকা ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে অপু নিজেই তার হাত কেটেছেন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএইচ

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল