হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বড়বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও বগুড়া জেলার মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার সকাল থেকেই ওই নির্মাণাধীন ভবনের স্যুয়ারেজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে ওপরের ঢাকনা লাগানোর কাজ করতে প্রথমে এক শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।

ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধারে আরো দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। পরে স্থানীয়রা বুঝতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীরা মেশিনের মাধ্যমে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে নিহত শ্রমিকদের বের করে আনেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই ট্যাংকের ভেতরে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী