হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক কাতল ৫৫ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজির কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি ক্রয় করেন দৌলতদিয়া ফেরি ঘাটে এক মাছ ব্যবসায়ী।

বুধবার সকালে দৌলতদিয়ার ছকু মোল্লার আড়তে নিলামে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছেন।

এর আগে ভোরে দৌলতদিয়া চরকর্নেশনা এলাকায় জেলে কৃষ্ণ হলদারের জালে ধরা পড়ে কাতল মাছটি। জানা যায়, কৃষ্ণ হলদারসহ তার সহযোগীরা ভোররাতে পদ্মা নদীতে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে সকালে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছবাজারে নিয়ে আসেন।

নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি হয়। ক্রেতা সম্রাট শাজাহান শেখ জানান, সকালে নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি।

পরে তিনি মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে মাছটি কুষ্টিয়ার কুমারখালির এক ব্যবসায়ীর কাছে মোট ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন