হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় পুকুরে ভেসে উঠলো নারীর লাশ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি পুকুর ভেসে ওঠে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃণাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে যায়। এ সময় পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে।এরপর সে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত এই লাশটি পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল