হোম > সারা দেশ > ঢাকা

ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে প্রধানমন্ত্রী না হতে পারলে দুই কূলই হারাবেন

ফরিদপুরে এটিএম আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে শহীদ আব্দুল কাদের মোল্লার বাসভবনে জামায়াতের গণ সমাবেশে প্রধান অতিথি এটিএম আজহারুল ইসলাম।

জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করে তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতে ইসলামীর নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কূলই হারাবেন।

মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুরে ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে শহীদ আব্দুল কাদের মোল্লার বাসভবনে সদরপুর উপজেলা জামায়াতের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সর্বপ্রথম দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। এ দেশটা গরিব দেশ নয়, সম্পদশালী দেশ। আমাদের দেশে সম্পদের অভাব নেই অভাব রয়েছে চরিত্রবান নেতার। সে কারণে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমির একটি রাজনৈতিক দলকে সমালোচনা করে বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা অমুসলিমদের মুসলমান বানাবো। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে মন্দিরে হামলা করে জামায়াত-শিবিরকে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছরে জামায়াত-শিবিরের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সারাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এ জোয়ারে ভীত হয়ে আমাদের ওপর হামলা করার চেষ্টা করছে। যুবকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে। আমাদেরও দুই হাত আছে। আমরা প্রতিহত করবো।

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর- ৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন প্রমুখ।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু