হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও সার্বিক পরিবহনের এক সহকারীসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা।

নিহতের মধ্যে পান্নু মুন্সী নামে সার্বিক পরিবহনের এক হেলপার ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমানের পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং হাসপাতালে এলে আরো একজন মারা যান। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার