হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম মেহেদী হাসান রিফাত নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার আগে রিফাতকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি উত্তেজিত অবস্থায় কথোপকথন করছিলেন। একপর্যায়ে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর কর হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এমই

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ

কালুখালীতে জামায়াত কর্মীর আগুনে পোড়ানো লাশ উদ্ধার

শিবালয়ে ইলিশসম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত