হোম > সারা দেশ > ঢাকা

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঢাকা উত্তর

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করে সম্মানের সঙ্গে মারা গেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। এটি গৌরবের বিষয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য এসএসসি পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন মওকুফ করেন। উল্টো উপবৃত্তি দেওয়া হয়। ২০০১ সালে এসে এইচএসসি পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের কোনো টাকা-পয়সা লাগবে না।

তিনি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের তিনটি কাজ করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো পড়াশোনা করতে হবে, দ্বিতীয়টি পড়াশোনা করতে হবে, তৃতীয়টি পড়াশোনা করতে হবে। তিনি বলেন, তোমরা ভালো ফল নিয়ে ভর্তি হয়েছ। তোমাদের ভালো ফল করতেই হবে। তার পাশাপাশি তোমাদের মানবিক ও ভালো মানুষ হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হলো, শিক্ষার্থীরা যাতে তাদের মনুষ্যত্ব বিকশিত করতে পারে এবং পশুত্বকে নিরসন করতে পারে, তা নিশ্চিত করা। এ জন্য শিক্ষকরা তোমাদের তৈরি করার প্রাণপণ চেষ্টা করছেন। এভাবেই তোমরা যোগ্য মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

জাতীয় বিপ্লব দিবসে শীর্ষ নেতাদের অনুপস্থিতি, অষ্টগ্রাম বিএনপির তৃণমূলে ক্ষোভ

টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছেকা

ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেশি

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের

গোপালগঞ্জে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের