হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। বুধবার সকালে টঙ্গী স্টেশন রোডে টঙ্গী-আব্দুল্লাহপুর বিআরটি উড়াল সড়কে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে স্টেশন রোড থেকে টঙ্গী-আব্দুল্লাহপুর বিআরটি উড়াল সড়কে ওঠার সিঁড়িতে ওই অজ্ঞাতনামা যুবককে দেখে উত্তেজিত জনতা ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেডএম

পার্শ্ববর্তী দেশের পানিবৈষম্যের কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে

প্রবাসের স্বপ্ন ভেঙে নিথর দেহে দেশে ফিরলেন কটিয়াদীর ওমর

ধামরাইয়ে রাস্তা নির্মাণে বাধা, পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন

শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি

সিংগাইরে শিষ্ঠাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার